চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রামু বাঁকখালী নদীতে অফিসেরচরবাসীর নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৫:৫৪ পিএম, ২০২৪-১০-১০

রামু বাঁকখালী নদীতে অফিসেরচরবাসীর নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে আগামীকাল শুক্রবার, ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৬টি নৌ দল অংশ নেবে। এরআগে গত ৪ অক্টোবর এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।

আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৪ আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে।

প্রতিযোগিতায় মোট ৬টি নৌ দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী, অফিসেরচর ফুটন্ত গোলাপ, অফিসেরচর ওল্ড ইজ গোল্ড, অফিসেরচর সোনার তরী, অফিসেরচর রাউনাফ ও অফিসেরচর মায়ের দোয়া।

নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা।
এরআগে ২০২৩ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল।
ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর