চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

উপস্থাপিত হবে ১০০টিরও বেশি গবেষণাপত্র : চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স

আমাদের ডেস্ক :    |    ০৪:৩৭ পিএম, ২০২৫-১২-১৩

উপস্থাপিত হবে ১০০টিরও বেশি গবেষণাপত্র : চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫’। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ৫৫০ জনের বেশি চিকিৎসক অংশ নেবেন এবং উপস্থাপিত হবে ১০০টিরও বেশি গবেষণাপত্র।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সন্দিপন কনফারেন্স হলে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির কো-অর্ডিনেটর ডা. কাজী শামীম আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক, সিএসআইসি সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডা. আ. ই. ম. নূর উদ্দিন জাহাঙ্গীর, সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল এবং জয়েন্ট সেক্রেটারি ও কার্ডিকন অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস. এম. ইফতেখারুল ইসলাম। এছাড়া পাবলিকেশন কমিটির কনভেনর ডা. মো. খোরশেদ আলম ও সায়েন্টিফিক সাব-কমিটির মেম্বার সেক্রেটারি ডা. মো. মাহফুজুর রহমান বক্তব্য দেন।
সভায় জানানো হয়, সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও চিকিৎসকরা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন পর্তুগালের প্রফেসর ফুয়াসটু জে পিন্টু, ইতালির প্রফেসর এন্থোনিও কলোম্বো, যুক্তরাষ্ট্রের ডা. রফিক আহমেদ ও প্রফেসর চৌধুরী এইচ আহসান, মালয়েশিয়ার প্রফেসর ডা. সাজলি সাহলান বিন কাসিম ও ডা. মো. শাওয়াল ফাইজাল বিন দাতো মোহাম্মদ, ভিয়েতনামের ডা. ফেম নাত মিনহ, পাকিস্তানের ডা. গোলাম হুসাইন সোমরু, নেপালের ডা. অরুণ মাসকেই এবং ভারতের প্রফেসর অশোক শেঠ, ডা. অরিন্দম পান্ডে, ডা. আফতাব খান ও ডা. সৌম্য কান্তি রায়।
পাশাপাশি দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে গবেষণাপত্র উপস্থাপন করবেন ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. এন এ এম মোমেনুজ্জামান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট প্রফেসর ফজিলা-তুন-নেছা মালিক, ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মো. আফজালুর রহমান, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর আতাহার আলী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের সাবেক পরিচালক মীর জামাল উদ্দিন, বর্তমান পরিচালক প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নাজমুল হোসাইন এবং ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কায়সার নসরুল্লাহ খান। এছাড়াও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ শফিউদ্দিন, মেম্বার সেক্রেটারি প্রফেসর ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. খালেকুজ্জামান ও জেনারেল সেক্রেটারি ডা. খন্দকার আসাদুজ্জামানসহ অনেকে অংশ নেবেন।
আয়োজকরা জানান, ‘শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে হৃদরোগ ব্যবস্থাপনার মৌলিক, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল দিকগুলো নিয়ে আলোচনা হবে। দুই দিনব্যাপী কর্মসূচিতে গবেষণাপত্র উপস্থাপন, পূর্ণাঙ্গ অধিবেশন, হাতে-কলমে প্রশিক্ষণ, ইকোকার্ডিওগ্রাফি কর্মশালা, ফেলোস কোর্স, ইসিজি সিম্পোজিয়াম, পোস্টার ও সিডি উপস্থাপনসহ নানা আয়োজন থাকবে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর