শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫৭ পিএম, ২০২৬-০৩-০৫
কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলাধীন ব্যাঙছড়ি বেইলি ব্রীজের রেলিংয়ে ইটবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা প্রায় ১১টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় চট্টগ্রামের রাঙ্গুনীয়া থেকে কাপ্তাই অভিমুখে ছুটে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি বেইলি ব্রিজে উঠতেই বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। ফলে ব্রিজের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকেকাপ্তাইয়ে বেইলি ব্রিজে ইটবোঝাই ট্রাক দুর্ঘটনা।
থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়। এবিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং গাড়িটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে যান চলাচল চালু রয়েছে। প্রসঙ্গত, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজটি অতিসরু এবং ঝু্ঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ২/৩ বছর পূর্বে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু পাইলিং করার সময় মাটির নিচে বড় ধরনের পাথর পড়ায় মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং পুনরায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজের কাজ আরম্ভ হবে বলে সওজ বিভাগ জানিয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited