চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জনচাপে রাঙামাটিতে জেলা পরিষদের প্রা:শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত!

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৪:৫৭ পিএম, ২০২৫-১১-১১

জনচাপে রাঙামাটিতে জেলা পরিষদের প্রা:শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত!

বেশ কয়েকটি সংগঠনের তীব্র বিক্ষোভের মুখে অবশেষে রাঙামাটিতে বহুল আলোচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কফিল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিতাদেশ এর তথ্য জানানো হয়েছে। এই নিয়োগে প্রায় ৯শ ৪০টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিলো।
স্মারক নং ৩৮.০১.৮৪০০০০০৯৯.০০৬.২৫ ১৫৪৬ উল্লেখিত উক্ত পত্রে জানানো হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪/১১/২০২৫ খ্রি. তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অবহিত করা হলো।
এদিকে, রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বৈশালী চাকমা জানিয়েছেন, জেলা পরিষদের একান্ত সিদ্ধান্তে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কারো বা কোনো পক্ষের চাপে এই স্থগিতাদেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত: এই নিয়োগকে কেন্দ্র করে সোমবার বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দিয়ে নিয়োগ পরীক্ষা বন্ধে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলো সংগঠনগুলোর নেতৃবৃন্দ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
 স্মারকলিপিতে আরো বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। 
সরকার ৭ শতাং কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের নিয়োগে প্রমাণিত।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, বিতর্কিত এ নিয়োগ স্থগিত করায় রাঙামাটি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।  তবে জেলা পরিষদের উচিত হবে জনদাবি আমলে নিয়ে বাস্তবতার নিরিখে জনসংখ্যানুপাতে নিয়োগ ও নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষ প্রত্যাশা করে সকল পর্যায়ে বৈষম্যমুক্ত ও ন্যায্যতা।
এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দের একটি টিম রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। সাক্ষাতে পরিষদ চেয়ারম্যান পার্বত্য উপদেষ্টার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছিলেন বিএনপির নেতৃবৃন্দকে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর