চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্রের মামলা না নেয়ার অভিযোগ

আবদুল্লাহ মজুমদার :    |    ০৬:১৯ পিএম, ২০২৫-০১-০৪

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্রের মামলা না নেয়ার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র জোনাইদ খান রাহাত। এখনও ঘাড়ে গুলিবিদ্ধ সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। অসুস্থ থাকায় এতদিন থানায় মামলা করতে পারেননি। এখন কিছুটা সুস্থতাবোধ করায় থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন তিনি।  ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় এই মামলা করতে যান ভুক্তভোগী জোনাইদ খান।
এই বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান আমাদের চট্টগ্রামকে বলেন, ২১৬ জনের বিরুদ্ধে মামলা করার একটি আবেদন নিয়ে এসেছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, এখন দেখেশুনে মামলা নিতে। কারণ অনেক নিরীহ মানুষকেও মামলায় জড়ানো হচ্ছে। সেজন্য আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। 
জোনায়েদ খান ফাহাদ ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হন। সে সময় এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বাঁধা দিয়ে সশস্ত্র হামলা চালায়, তার সাথে থাকা ওয়াসিম আকরাম নিহত হয় এবং সেও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। হামলাকারী, হকুমদাতাদের আসামি করে তিনি বাদী হয়ে  মামলা করতে গেলে তা পাঁচলাইশ থানা গ্রহণ করেনি, থানার ওসি আদালতে যাওয়ার পরামর্শে দিয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অনার্সের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তিনি ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল করে মুরাদপুরে দিকে যাচ্ছিলেন, ওই সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দুর্বৃত্তরা সাধারণ শিক্ষার্থীদের হামলা করে।  জুলাইয়ের ১৬ তারিখ চট্টগ্রাম নগরী মুরাদপুর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিকেল সাড়ে চারটার সময়ে সে গুলিবিদ্ধ হয়, আন্দোলনরত শিক্ষার্থীরা একটি চলন্ত  এ্যাম্বুলেন্সে তুলে দেয়। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওখানে চিকিৎসার অবহেলা ও পুলিশে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুলি শরীরের ভিতরে রয়ে গেছে। এখনো জীবনে ঝুঁকি রয়েছে। দেশে অপারেশন করলে মৃত্যু ঝুঁকি রয়েছে।  জুনায়েদ খান রাহাত ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি জুলাইয়ের ভিকটিম রক্ত দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতার এনেছি,শরীরে গুলি নিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছি, আমি মামলা যাদের আসামী করেছি তারা জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর