শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:০৪ পিএম, ২০২২-০৮-০৮
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। যেখান থেকে চার জন পর্যটককে জিন্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উক্ত চক্রের ১১ জন দালালকে আটক করা হয়েছে।
রবিবার রাত ১১ টা থেকে সোমবার ভোর চারটা পর্যন্ত শহরের কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১ টা থেকে সোমবার ভোর চারটা পর্যন্ত কলাতলীর কটেজ জোন এলাকায় অভিযান শুরু করা হয়েছে । অভিযানে সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। নানাভাবে তালা খুলতে বলার পরও তালা খুলে না দেওয়ায় পরে টুরিস্ট পুলিশের সদস্যরা সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে তাকা সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে যায়। এসময় একটি কক্ষে জিম্মিদশা থেকে ৪ জন পর্যটককে উদ্ধার করা হয় এবং একই সাথে ওই কক্ষ থেকে নির্যাতন করার বিভিন্ন উপকরণও জব্দ করা হয়। পরে কটেজ জোনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ১১ জন দালালকে আটক করা হয়েছে।
এদিকে উদ্ধার হওয়া পর্যটকরা জানান, দালালেরা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। কটেজে প্রবেশ করার পর সেখানে থাকা বিভিন্ন নারীদের সাথে নানা রকম আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেয়া হয় সব টাকা পয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এরকম আরও কয়েকটি কটেজে জিন্মি করে নির্যাতনের তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited