চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশ বরকল সেতু উম্মুক্ত হচ্ছে জুলাই মাসে

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০২:০৬ পিএম, ২০২২-০৭-০৩

চন্দনাইশ বরকল সেতু উম্মুক্ত হচ্ছে জুলাই মাসে

চট্টগ্রাম চন্দনাইশ-আনোয়ারা সীমান্তবর্তী চাঁনখালী খালের উপর নির্মিত বরকল সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুলাই মাসে ব্রিজটি উম্মুক্ত হওয়ার কথা রয়েছে। 

দুই উপজেলার মধ্যবর্তী বরকল ব্রীজটি চাঁনখালী খালের উপর প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ১’শ ১৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থ একটি 
অত্যাধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে বহুল প্রত্যাশিত এ সেতুর কাজ শেষ হয়েছে বলে 
জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুলাই মাসের যে কোন সময় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন দোহাজারী সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, বরকল ব্রিজের ৩টি স্প্যানে ১৫টি গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। ১টি স্প্যানের কাজ শেষে অপর ২টি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সেতুর দুই প্রান্তে ৫’শ মিটার এপ্রোচ সড়কের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। আগামী জুলাই মাসে ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা হবে বলে জানিয়েছেন।


জানা যায়, ১৯৯৪ সালে ১ বছরের জন্য অস্থায়ীভাবে চাঁনখালী খালের উপর বেইলী ব্রিজ স্থাপন করা হলেও দীর্ঘ দুই যুগেও পূর্ণাঙ্গ ব্রিজে রূপ নেয়নি। ফলে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০১৫ সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেইলী ব্রিজটি পরিদর্শনকালে পিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে ধারাবাহিকতায় ২০২০ সালের ৩০ নভেম্বর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ব্রিজ 
নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অত্যাধুনিক এই পিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ শুর“ করে প্রতিবেদন 
লেখা পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁনখালী খালের উপর ১৯৯৪ সালে অস্থায়ীভাবে স্থাপিত বেইলী ব্রিজ স্থাপনের ২৬ বছর পর ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজের পাশেই নির্মিত হচ্ছে অত্যাধুনিক পিসি গার্ডার ব্রিজ। ব্রিজটি নির্মাণের ফলে চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় 
উৎপাদিত কৃষি পণ্য, আনোয়ারা অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্পাঞ্চলের মালামাল, সার কারখানার সার পরিবহন সহজ হবে, অর্থনীতিতে চাঙ্গাভাব 
আসবে। ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হলে যোগাযোগ ব্যবস্থায় আরো একধাপ এগিয়ে যাবে এ দুই উপজেলা। তাছাড়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু ট্যানেলের সাথে সরাসরি যুক্ত হবে পুরো দক্ষিণ চট্টগ্রাম।

ফলে দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় আসবে আমুল পরিবর্তন। মেট্ট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও বিজিএমই নেতা 
মাহাবুব চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সদিচ্ছার কারণে দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্টান স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার 
উন্নয়ন ঘটছে। বিশেষ করে আনোয়ারাতে কেইপিজেড, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু ট্যানেল আনোয়ারায় উম্মুক্ত হওয়ার কারণে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন ও দ্রুত হয়েছে। এর ফল পেতে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামবাসী। আগামী কয়েক বছরের মধ্যে সুফল পাবে। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর