চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ভাসানচর হতে পালিয়ে যাওয়া দালালসহ রোহিঙ্গা আটক

মীরসরাই প্রতিনিধি :    |    ০৩:৪৪ পিএম, ২০২১-০৫-৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ভাসানচর হতে পালিয়ে যাওয়া দালালসহ রোহিঙ্গা আটক

ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পের ক্যাম্প থেকে দালালের সহায়তায় পালিয়ে মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উপকূলে নিয়োজিত আনসার সদস্যদের নিকট আটক হয় তিন দালাল, সাতজন মহিলা ও তিনজন শিশু ভিকটিমসহ মোট দশ রোহিঙ্গা। এবিষয়ে ইছাখালীর চরশরৎ পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পুলিশ পরিদর্শক হাবিব দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, ৩০ মে (রবিবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু শিল্প নগরের উপকূলীয় এলাকায় ভাসানচর হতে পালিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের নিকট আটক হলে তাঁদের জোরারগঞ্জ থাণায় হস্তান্তর করে। ৩১ মে (সোমবার) দুপুরে আটক হওয়া দালাল ও রোহিঙ্গাদের বিষয়ে জোরারগঞ্জ থাণার ডিউটি অফিসার এএসআই আতিক জানান, গতকাল ভাসানচর হতে দালালের সহায়তায় মালেশিয়া গমনের উদ্দেশ্যে সাগরপথে ইঞ্জিনচালিত বোট যোগে মীরসরাইয়ের উপকূলীয় এলাকা ইছাখালীতে অবস্থান নিলে আনসার সদস্যদের নিকট আটককৃত আসামী ও তাঁদের সাথে থাকা তিনজন শিশু ভিকটিমদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। সম্প্রতি ভাসানচর হতে পালিয়ে মানবপাচারকারী চক্রদের হাত ধরে মূলত মালয়েশিয়া যাওয়ার জন্য ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিকট আটক হওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সাগরপথে রোহিঙ্গাদের দেশত্যাগের চেষ্টারোধে উপকূলীয় এলাকাগুলোতে টহল বৃদ্ধি করে দালালচক্রদের মূলহোতা ও স্থানীয় উপকূলীয় কেহ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা ও গোয়েন্দা নজরদারি জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল। ইছাখালীর উপকূলে আটককৃত দালাল চক্রের সদস্যরা হলেন, নোয়াখালী জেলার সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), মোঃ জুয়েল (২০) ও সন্দীপ উপজেলার দিদারুল আলম (২১)। আটক রোহিঙ্গারা হলেন, নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)। এবিষয়ে দালাল চক্র ও রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থাণায় মানবপাচার আইনে ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর হোসেন মামুন ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ক্যাম্প থেকে দালালের সহায়তায়  পালিয়ে আটক হওয়া ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর