চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কলাতলীতে হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৩:২৩ পিএম, ২০২২-০৮-০৭

 কলাতলীতে হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার

কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী সুগন্ধা পয়েন্টে হোটেল সী কক্স এর স্টাফ কোয়ার্টার থেকে ওই হোটেলের ম্যানেজার খালেদ আশরাফ বাপ্পী (২৪)'র লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) রাত সাড়ে এগারোটার দিকে হোটেল সী কক্সের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে। নিহত আশরাফ বাপ্পী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পিএমখালী বাংলা বাজারের নোয়াপাড়া এলাকার প্রবাসী আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মুফিজ নামে এক যুবককে আটকে রেখেছে।

হোটেল সী কক্সের এজিএম রিদুয়ান হাসান বিপু বলেন, বাপ্পী হোটেলে ম্যনেজারের দায়িত্ব পালনের পাশাপাশি টুকটাক ব্যবসাও করত। মোবাইল ফোনে টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের সাথে কথা বলতে শোনতাম। শনিবার সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সে হোটেলে ডিউটি করেছেন। স্টাফ কোয়ার্টারে গিয়ে মূলত দূর্ঘটনাটি ঘটেছে। ডিউটি পালনরত অবস্থায় তিনি খুবই স্বাভাবিক ছিলেন। আমরাও বুঝতে পারছি না কেন সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করতে পারে এমন ছেলে নয়।

নিহত খালেদ আশরাফ বাপ্পীর মা রোকেয়া বেগমের বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে এমন ছেলে নয়। তাকে পরিকল্পিতভাবে  হত্যা করা হয়েছে। আমার ছেলের সাথে মুফিজ নামের এক যুবকের সাথে ব্যবসার ৮ লক্ষ ৫০ হাজার টাকা লেনদেন ছিলো। মুফিজ টাকা ফেরত দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। আমার ধারণা ঠান্ডা মাথায় ওরা আমার ছেলে বাপ্পীকে হত্যা করে আত্মহত্যা  বলে চালিয়ে দেওয়ার জন্য সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। 

খালেদ আশরাফ বাপ্পীর ছোট ভাই রিহাদ জানান, আমাদের চাচা সম্পর্কের নুরুল আজিমের ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় বাপ্পী মারা গেছে আপনারা তাড়াতাড়ি আসেন।

আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দীন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং  আমাদের একটি টিম রাত থেকে কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে  ঘটনার খবর পেয়ে হোটেল সী কক্স এবং স্টাফ কোয়ার্টার পরিদর্শন করছেন র‍্যাব-১৫ এর সদস্যরা। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত


  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত


রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত


 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর