শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৪৮ পিএম, ২০২৬-০৫-১৭
নগরের ব্যস্ততম স্টেশন সড়ক এখন যেন মধু মাসের ফলের হাট। রাস্তার দুই পাশে সারি সারি সাজানো রয়েছে মৌসুমি ফলের স্তূপ।
কোথাও পাহাড়সম কাঁঠাল, কোথাও ঝুড়িভর্তি আনারস, আবার কোথাও কাঁচা আম ও কালো জাম নিয়ে বসেছেন পাইকারি বিক্রেতারা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি ফল আসছে স্টেশন সড়কে। বিশেষ করে পার্বত্য অঞ্চল, নরসিংদী, সিলেট ও কুমিল্লা থেকে আসছে আনারস ও কাঁঠাল।
অন্যদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কাঁচা আমও বাজারে যোগ করেছে ভিন্নমাত্রা।
Fruit-2পাইকারি বিক্রেতারা জানান, প্রতিদিন ভোর থেকেই ফল নামানোর ব্যস্ততা শুরু হয় এবং দুপুরের আগেই অধিকাংশ চালান খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়।
বাজার ঘুরে দেখা যায়, বড় বড় কাঠালের স্তূপ রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। অনেক বিক্রেতা আবার আনারস গুচ্ছ করে স্তূপ বানিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। বিক্রি হচ্ছে নানান আকারের তরমুজ। স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাইকারি দামে ফল কিনতে ভিড় করছেন এই এলাকায়। কেউ পরিবারের জন্য কিনছেন, কেউ আবার ছোট দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।
স্টেশন রোডে বিক্রি হচ্ছে কুমিল্লাসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচা-পাকা তাল। এখান থেকে আন্দরকিল্লা, চকবাজার, কাজির দেউড়ী, কর্ণফুলী মার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ অস্থায়ী বাজারগুলোতে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন তাল। আগের সেই মিষ্টি গন্ধ না থাকলেও ছোট-বড় তালের প্রতি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানান কারণে তাল গাছ হারিয়ে যাচ্ছে। দূর থেকে আনতে পরিবহন খরচও বেশি।
বিক্রেতা সামশুল আলম জানান, ‘এবার ফলের সরবরাহ ভালো থাকায় বাজারও বেশ জমে উঠেছে। প্রতিদিন প্রচুর মানুষ ফল কিনতে আসছেন’। আরেক ব্যবসায়ী বলেন, ‘স্টেশন সড়ক চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি ফলের কেন্দ্র। এখান থেকে নগরের বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করা হয়’।
তবে বাজার জমজমাট হলেও যানজট ও ফুটপাত দখল নিয়ে কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন পথচারীরা। রাস্তার পাশে ফলের স্তূপ ও ক্রেতাদের ভিড়ের কারণে অনেক সময় যান চলাচলে ধীরগতি দেখা যায়। তবুও মধু মাসের রসালো ফলের ঘ্রাণ আর বেচাকেনার প্রাণচাঞ্চল্যে স্টেশন সড়ক এখন যেন এক উৎসবমুখর জনপদ।
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন যে ব্যক্তি অর্ধেক প্লেট ফল এবং অর্ধেক প্লেট সবজি খেয়ে থাকে তাদের খাবার সবচেয়ে স্বাস্থ্যকর। ফলে রয়েছে প্রচুর পটাশিয়াম, ভিটামিন সি, ফলিক এসিড এবং ফাইটো কেমিক্যালস্ যা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলের পটাশিয়াম মানুষের হার্ট সুরক্ষিত রাখে এবং শরীরের রক্তপ্রবাহ সঠিক রাখতে সাহায্য করে, স্ট্রোকের ঝুঁকি কমায়। এই পটাশিয়াম কিডনিতে পাথর হওয়া রোধ করে। ফল আমাদের খেতেই হবে এবং তা অবশ্যই বিষমুক্ত ফল।
গ্রীষ্মের এই মৌসুমি ফল শুধু মানুষের রসনাতৃপ্তিই নয়, বরং বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকায়ও এনে দিয়েছে নতুন গতি। তাই মধু মাস এলেই চট্টগ্রামের স্টেশন সড়ক হয়ে ওঠে প্রাণবন্ত এক ফলের রাজ্য।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited