চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের অভিযানে ১শ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার :    |    ০৬:২১ পিএম, ২০২৫-০৪-১৯

র‍্যাবের অভিযানে ১শ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে  হাটহাজারী থানা এলাকা হতে ১শ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দু'জন মাদক কারবারি’কে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টেম্পু জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পশ্চিম চানপুর এলাকার মৃত মোঃ কবিরের ছেলে মোঃ আল আমিন (২৪) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আছালং ডিবি পাড়া এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ জাকির হোসেন (২৬)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।  

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য বহন করে কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ধোপার দিঘীরপাড় এলাকার র‌্যাবের একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি টেম্পু গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত টেম্পুটি না থামিয়ে দু'জন ব্যক্তি কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দু'জন'কে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। পরে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে টেম্পুর ভিতরে থাকা ০২টি বাজারের ব্যাগ থেকে মোট ১শ বোতল ফেনসিডিল এবং পলিথিন দ্বারা বিশেষ কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর