শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৫:৫২ পিএম, ২০২১-১১-১৪
রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবু তৈয়ব (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনা ঘটে। আবু তৈয়ব উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ বলেন, পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার সাপলেজাপাড়ার নিজ বাড়ি থেকে কৃষক আবু তৈয়ব সন্ধ্যার দিকে চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অন্ধকার সড়কে একটি বন্যহাতি আগে থেকেই এসে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনা বশত আবু তৈয়ব ওই বন্য হাতির সামনে গিয়ে পড়ে। এসময় হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তৈয়বের স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান-- ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited