শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৬:০১ পিএম, ২০২৬-০২-১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এয়াকুব আলী চৌধুরী বলেন, খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে বিএনপি। যার ফলে এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, শালবন এলাকায় তার নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং ক্যাম্প স্থাপন করতে গেলে হামলা চালিয়ে কর্মীদের আহত করা হয়েছে। এছাড়া টাকা বিতরণের অভিযোগ তুলে প্রতিপক্ষ তার লোকজনের পকেটে জোরপূর্বক টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেছে এবং পেট্রোলের বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির অপচেষ্টা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এয়াকুব আলী চৌধুরী। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসুল জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের শালবাগান এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেছে এমন খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন এবং বিষয়টি নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে গঠিত যুগ্ম জেলা জজের নেতৃত্বাধীন ইলেক্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। সকাল ১০টায় আটক তিনজনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited