শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৬ এএম, ২০২৬-০৭-০৬
বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া এবং পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলীকদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মোস্তাঈন বিল্লাহ (২৯) দৈনিক আমাদের চট্টগ্রাম-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি আলীকদম উপজেলার বাজারপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোস্তাঈন বিল্লাহ। ওই সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর পর থেকেই অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মাধ্যমে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি তারা প্রকাশ্যে বলতে থাকে, “৫০ হাজার টাকা জরিমানা করেছে, এর দ্বিগুণ এক লাখ টাকা উসুল করব।”
সাংবাদিক মোস্তাঈন বিল্লাহ অভিযোগ করেন, গত ৫ জুলাই সন্ধ্যায় আলীকদম প্রেস ক্লাবের দৈনন্দিন কার্যক্রম শেষে তিনি তার ব্যবহৃত ডিসকভার-১২৫ মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: বান্দরবান-২-১১-১৭১৪) নিয়ে শ্বশুরবাড়িতে যান। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিছু সময় পর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।
তিনি আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি। তার দাবি, অবৈধ মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ এবং প্রশাসনিক অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমে মোটরসাইকেলটি নিয়ে গেছে।
এ ঘটনায় তিনি আলীকদম থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. হোসেন, মো. নাছির উদ্দিন, মো. জামাল ও মো. আরমানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আলীকদমের বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কেটে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। এ নিয়ে প্রশাসন, পরিবেশকর্মী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited