চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩০

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:০০ পিএম, ২০২১-১১-২৭

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩০

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১১৪.৪ ওভারে এই সংগ্রহ পায় স্বাগতিকরা। শনিবার (২৭ নভেম্বর) প্রথম দিনে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি হাঁকানো লিটন দাশ এদিন দ্বিতীয় ওভারেই ফিরে যান। হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি। তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। ডানহাতি এই ব্যাটার ২৩৩ বল খেলে ১১টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন। এরপর দ্রুতই ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী। হাসান আলীর বলে বোল্ড হওয়া এই ব্যাটার ১৯ বলে ৪ করেন। তবে সেঞ্চুরি বঞ্চিত মুশফিকুর রহিম বিদায় নিলে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে ক্যাচ দেন মুশি। অভিজ্ঞ এই ব্যাটার ২৩৩ বলে ১১টি চারে ৯১ রান করেন। দলীয় ৩০০ রানের পর তাইজুল ইসলাম আউট হন। শাহিন শাহ আফ্রিদির বলে আব্দুল্লাহ শফিককে ক্যাচ দেন তিনি। ২৮ বলে ১১ রান করেন এই বাঁহাতি। বাংলাদেশের শেষ দুই ব্যাটার আবু জায়েদ রাহি (৮) ও এবাদত হোসেনকে (০) বিদায় করে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান আলী। ডানহাতি এই পেসারের এটি টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবার পাঁচ উইকেট দখল। অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ ৬৮ বলে ৬টি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন।  পাকিস্তান বোলারদের মধ্যে হাসান ৫টি উইকেট পান। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট তুলে নেন। সাজিদ খান নেন একটি উইকেট। এর আগে লিটন ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক ৮২।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর