চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্ক :    |    ০৫:১৭ পিএম, ২০২২-০২-১২

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’

করোনার কারণে মুক্তি আটকে গেছে বেশ কয়েকটি আলোচিত সিনেমার। এর মধ্যে অন্যতম ‘অপারেশন সুন্দরবন’।

তবে ধীরে ধীরে আটকে থাকা সিনেমাগুলো মুক্তি পাচ্ছে। সে তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে সুন্দরবন দস্যুমুক্ত করা নিয়ে নির্মিত সিনেমাটি।  
‘অপারেশন সুন্দরবন’র পরিচালক দীপঙ্কর দীপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। এর আগে ঈদুল ফিতরে মুক্তির ইচ্ছে থাকলেও, আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা আসায় তিনি সিদ্ধান্ত পাল্টেছেন।  

বর্তমানে কলকাতায় সিনেমাটির অ্যানিম্যাল গ্রাফিক্সের কাজ করছেন পরিচালক। শেষ মুহূর্তের টেকনিক্যাল কাজগুলো নিয়ে দারুণ ব্যস্ত তিনি। কিছুদিনের মধ্যে ‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছেন দীপন।

বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ । এর মাধ্যমে জানা যাবে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে দস্যু মুক্ত করেছে। জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়ে যায়।  

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন’র মাধ্যমে র‌্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।

‘অপারেশন সুন্দরবন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমামসহ অনেকে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর