শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৩:৪৭ পিএম, ২০২৬-০১-১৭
চট্টগ্রামের চন্দনাইশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল মাবুদ, সাবেক পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বাবুল, যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, চন্দনাইশ উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, সাবেক পৌরসভা যুবদলের সদস্য সচিব ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস, মোহাম্মদ মজিব, ফরিদুল আলম, ওলামা দলের ফরিদুল আলম, সাবেক পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দিন, সহ অসংখ্য দলীয় ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও আপসহীনতায় অনন্য ছিলেন। তিনি এদেশের আপামর জনসাধারণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন। বেগম জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁরই সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান উপস্থিত বক্তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited