চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পণ্যের ওজন, মানে ঠকছেন ভোক্তারা

স্টাফ রিপোর্টার :    |    ০৮:০৫ পিএম, ২০২০-০৯-০৯

পণ্যের ওজন, মানে ঠকছেন ভোক্তারা

চিংড়ি মাছের মাথায় একধরনের স্বচ্ছ জেলি ভরে ওজন বাড়ানো হচ্ছে। বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য।
জর্দা, জিলাপি, বুরিন্দা, মিষ্টি রাঙানোর জন্য বিক্রি হচ্ছে অননুমোদিত রং। হাত বাড়ালেই নিষিদ্ধ এনার্জি ড্রিংক। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, মেয়াদবিহীন কাটা ওষুধ। সব মিলে পণ্যের ওজন, মানে ঠকছেন ভোক্তারা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত বাজার তদারকি অভিযানে এমন চিত্র উঠে আসে।  
এপিবিএন, ৯ এর সহায়তায় নগরের কোতোয়ালী ও চকবাজার থানায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী   পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে ১২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫৭ হাজার ৫০০ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।  
মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, কোতয়ালী থানার কাজীর দেউড়ি বাজারের মিজান সওদাগরের মাছের দোকানকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির জন্য রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় মিশু সওদাগর, হানিফ সওদাগরের মুরগির দোকান, সুলাইমান সওদাগর, আক্তারুজ্জামানের মুরগির দোকান, হারুন সওদাগর,  ইলিয়াসের মুরগির দোকান ও আব্দুল হাকিমের মুরগির দোকানকে দেড় হাজার টাকা করে জরিমানাসহ সতর্ক করা হয়।
আন্দরকিল্লার শরিফ স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ও অননুমোদিত জর্দার রং বিক্রির জন্য সংরক্ষণ করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জর্দার রংগুলো।
চকবাজার থানার দিদার মার্কেটের সেভেন মার্টকে অননুমোদিত জর্দার রং সংরক্ষণ,  নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংক সংরক্ষণ এবং বিভিন্ন বিদেশি কসমেটিকসে বৈধ আমাদানিকারকের সিল না থাকা ও নিজস্ব প্রাইস-ট্যাগ দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত অননুমোদিত রং ও এনার্জি ড্রিংক ধ্বংস করা হয়।
দিদার মার্কেটের খোদেজা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  চন্দনপুরা এলাকার সিটি ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোক্তাদের সচেতন হতে হবে। কোনো বিক্রেতা যেন ওজনে, মানে ঠকাতে না পারে। অননুমোদিত পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য গছিয়ে দিতে না পারে। সর্বোচ্চ খুচরা মূল্যের বেশি দামে পণ্য যাতে বিক্রি করতে না পারে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর