শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৩২ পিএম, ২০২৫-১১-১০
চুয়েট প্রতিনিধি :
প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার সংক্রান্ত তিন দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল শুরু হয়। এরপর পুরো ক্যাম্পাস ঘুরে মিছিলটি কবি কাজী নজরুল ইসলাম হলে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকার বারবার আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে রাজধানীমুখি লংমার্চ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। অনেকে গুরুতর আহত হন। পরে সরকারের পক্ষ থেকে চাপের মুখে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে পরে ডিপ্লোমাদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়।
চুয়েট শিক্ষার্থীরা দাবি করেন, এই নতুন কমিটির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরও সরকারের পক্ষ থেকে তিন দফা বাস্তবায়নে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নেমেছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। আগের কমিটির সুপারিশ ৭ নভেম্বরের মধ্যে প্রকাশের কথা ছিল। অথচ নির্ধারিত সময় পার হলেও সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয় এ সমাবেশে।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল: সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশন কোটা থাকবে না। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবেন না।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited