শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:৪২ পিএম, ২০২২-০৩-২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে সংগীত জগতের মহাতারকা এআর রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন। অস্কারজয়ী এ শিল্পী মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্চ্ছনা ছড়িয়ে দিতে মঞ্চে উঠবেন।
এ সময় মঞ্চে সরাসরি প্রথবারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন এআর রহমান। বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেল বাংলা ও হিন্দি ভাষায় গানগুলো লিখেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এআর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। তবে গানটি এদিন সরাসরি মঞ্চে গাইবেন তিনি। এ গানের সঙ্গে ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও প্রথমবারের মতো গাইতে পারেন এআর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। বিকেল পৌনে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও সংগীত পিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারতি টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন।
স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়া ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্রিকেটের প্রতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আবেগ এবং অনুভূতি সবসময়ই শীর্ষে। জাতীয় ক্রিকেট দলের অনেক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি বিসিবির কনসার্টসহ নানা আয়োজনে প্রায়শই শামিল হতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এ কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited