চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা : প্যারাগুয়ের তিন মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:০৭ পিএম, ২০২১-০৩-০৭

মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা : প্যারাগুয়ের তিন মন্ত্রী বরখাস্ত

 

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সরকারের তিনজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে জনগণের সহিংস বিক্ষোভের পর প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ এই সিদ্ধান্ত নিলেন। খবর বিবিসির।

আবদো বলেন, শিক্ষামন্ত্রী, নারী বিষয়ক মন্ত্রী ও বেসামরিক বিষয়ক মন্ত্রীকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। আইনপ্রণেতা ও স্বাস্থ্য সেবা ইউনিয়নের কড়া সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রী জুলিও মাজোলেনি পদত্যাগ করেন।

বিরোধী দল প্রেসিডেন্ট আবদোর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের ডান-পন্থী সরকার ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত।

প্যারাগুয়েতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ হাজার ২শ মানুষের। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। এছাড়া ভ্যাকসিন প্রয়োগও চলছে অত্যন্ত ধীর গতিতে। এখন পর্যন্ত ০.১ শতাংশেরও কম জনগণকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট আবদো জানান, নতুন চার মন্ত্রীকে বরখাস্তদের পদে নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যেসব নারী ও পুরুষের নাম ঘোষণা করা হয়েছে তারা দেশের এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবেন।’

শুক্রবার করোনায় আক্রান্তদের আত্মীয়-স্বজন ও স্বাস্থ্যকর্মীসহ হাজার হাজার মানুষ রাজধানী আসুনসিয়নের রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, সরকার কোটি কোটি ডলার চুরি করছে যা জরুরি স্বাস্থ্য সেবায় ব্যবহার করা যেত।

কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। দোকান লুটপাট ও গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভে ২০ জনের মতো আহত হয়েছেন।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর