চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এন্ড প্লেসমেন্টস প্রোগ্রামের সূচনা

ছয় শিক্ষার্থী পেল  ইয়ংওয়ান স্কলারশিপ

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৪৬ পিএম, ২০২৫-০৬-২৮

ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এন্ড প্লেসমেন্টস প্রোগ্রামের সূচনা

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) সামার ২০২৫ সেমিস্টারের ছয়জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন। 

আজ শনিবার (২৮শে জুন, ২০২৫) কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে “ইয়ংওয়ান – সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এন্ড প্লেসমেন্টস প্রোগ্রাম” এর শুভ সূচনা শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন ইয়ংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী জনাব কিহাক সুং। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনাব কিহাক সুং বলেন - বাংলাদেশের তরুণরা অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। সিআইইউর মতো গুণগত শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করে এই প্রতিভাবান শিক্ষার্থীদের আমরা বিশ্বমানের কর্পোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চাই। এই স্কলারশিপ প্রোগ্রাম সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ, যা তাদের আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে।”

এসময় সেখানে উপস্থিত ছিলেন - সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত চেয়ারম্যান জনাব লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি জনাব মীর্জা মোহাম্মদ জামশেদ আলী, ট্রাস্টি জনাব সৈয়দ মাহমুদুল হক,ট্রাস্টি জনাব ইঞ্জিনিয়ার আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি জনাব জামশেদ আলী, ট্রাস্টি সাফিয়া গাজী রহমান, সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ শাহিনুর রহমান এবং জনাব মোহাম্মদ  শাহজাহান সহ উচ্চ  পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তির বাস্তব রুপায়নে ইয়ংওয়ান কর্পোরেশন সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপের অংশ হিসেবে এক কোটি নয় লাখ ষাট হাজার টাকা অনুদান দেয়। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রামের জন্য সামার ২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ছয় জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এই স্কলারশিপের আওতায় এসব শিক্ষার্থীরা পুরো ব্যাচেলর প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফ করে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে। 

এই শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের অংশ হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনে  ইন্টার্ণশিপের সুযোগ পাবে এবং এর সফল সমাপ্তি শেষে সেখানেই চাকুরীতে যোগদান করবে।  সেইসাথে তাদেরকে মেন্টরশিপ সুবিধা এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। প্রোগ্রামটি প্রতি সেমিস্টারে অব্যাহত থাকবে।
    
প্রসঙ্গত সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন পাঁচলাইশ মৌজায় অনন্যা হাউজিং সংলগ্ন এলাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ১.০৩ একর জমি ক্রয় করেছে এবং আরো কিছু জমি ক্রয়ের প্রক্রিয়া চলমান। এটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করবে। 

সিআইইউ’র সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্ণেল শাহজাহান। এতে আরো বক্তব্য প্রদান করেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত চেয়ারম্যান জনাব লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি জনাব সৈয়দ মাহমুদুল হক এবং সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। 

বক্তারা ইয়ংওয়ান কর্পোরেশনকে বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনসম্পদ গঠনে সিআইইউ’র পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন - এই উদ্যোগ শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নয়, বরং আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল কর্পোরেট জগতে প্রবেশের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এবং সেইসাথে দেশের উচ্চশিক্ষা খাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনেও এক গুরুত্বপুর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউ’র বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, কর্মকর্তাবৃন্দ, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও তাদের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।   

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর