শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২২-০২-২৭
ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছে তুরস্ক। এর ফলে ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক চাইলে মন্ট্রেক্স চুক্তির অধীনে ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ চলাচল সীমিত করতে পারবে বলে আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
১৯৩৬ সালে স্বাক্ষরিত মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী ডার্ডানেলিস এবং বসফরাস প্রণালী তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। এই চুক্তির আওতায় যুদ্ধের সময় বা হুমকির সম্মুখীন হলে যুদ্ধজাহাজ চলাচল সীমিত করতে পারে দেশটি।
পশ্চিমা বিশ্ব এবং মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভারসাম্য বজায় রেখে আংকারা রুশ আক্রমণকে অগ্রহণযোগ্য বলেছিল। কিন্তু তখন ওই পরিস্থিতিটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেনি তুরস্ক।
তবে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন রোববার টুইটারে বলেছেন, ইউক্রেন যুদ্ধের চতুর্থ দিনে, আমরা রাশিয়ার আক্রমণ অবিলম্বে বন্ধ এবং যুদ্ধবিরতি আলোচনা শুরু করার জন্য প্রেসিডেন্ট (রিসেপ তাইয়েপ) এরদোগানের আহ্বানের পুনরাবৃত্তি করছি।
এদিকে, কিয়েভ রাশিয়ান যুদ্ধজাহাজকে বসফরাস প্রণালী দিয়ে কৃষ্ণসাগরে যেতে বাধা দেওয়ার জন্য আংকারার কাছে আবেদন করেছে। ওই নৌপথ দিয়েই মস্কো ইউক্রেনের দক্ষিণ উপকূলে অনুপ্রবেশ শুরু করছে বলে দাবি ইউক্রেনের।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited