চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ড. নাজনীন কাউসার চৌধুরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

রিপোর্টার    |    ০৮:২০ পিএম, ২০২৬-০১-১১

ড. নাজনীন কাউসার চৌধুরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী অদ্য ১০/০১/২০২৬ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ উপলক্ষে তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বেসরকারী পর্যায়ে এটি বাংলাদেশে অন্যতম একটি বৃহৎ হাসপাতাল হিসেবে সমাদৃত ও পরিচিত। স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান চট্টগ্রামবাসীর একটি আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। করোনাকালীন করোনা রোগীদের চিকিৎসা সেবায় আপনাদের অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ করবে। চট্টগ্রামের সন্তান হিসেবে এজন্য আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব বোধ করি। এই হাসপাতালের উন্নয়নে তিনি সরকারের পক্ষ থেকে সম্ভব সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান  করেন। 

তিনি আরো বলেন, দীর্ঘ ৪৫ বছরে এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে আজ একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে। হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন, প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, আমার পরিবারের বেশ কিছু সদস্য এই প্রতিষ্ঠানের সাথে শুরুর দিক থেকেই জড়িত ছিলেন। তিনি প্রতিষ্ঠানের বিশাল এই কার্যক্রমে খুবই সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধিনে বর্তমানে একটি অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এই হাসপাতালে পাঁচটি বিষয়ে প্রশিক্ষণের জন্য অনুমোদন দিয়েছি।

বর্তমানে দুটি বিষয়ে প্রশিক্ষণ চলমান আছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জনশক্তির দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দেশের বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এই জনশক্তির বিদেশেও ব্যাপক চাহিদা  রয়েছে। জাপান বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ এ ধরনের দক্ষ লোকবল নিবে। এটি বাংলাদেশের জন্য একটি বিরাট সুযোগ। জাপান সহ বিভিন্ন দেশে স্কিল কেয়ার গিভার এর ব্যাপক চাহিদা রয়েছে। 

উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মূল্যায়ন পরীক্ষা এবং সরকারীভাবে সনদপত্র দেয়া হবে। চিকিৎসকের পাশাপাশি নার্স, এটেনডেন্ট, ওয়ার্ড বয় এবং ক্লিনারসহ বিভিন্ন সাপোর্টিং স্টাফদেরকেও স্কিল জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এজন্য ব্যাপক পরিসরে কাজ করছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ করে প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, পরিচালক (প্রশাসান) ডা. মো. নূরুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অলক নন্দী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা পারভিন তানিয়া, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম এফসিএ, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নুর রোজী, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক (ডা.) দিদারুল আলম, এনেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক (ডা.) নাসির উদ্দিন, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। 

মতবিনিময় সভা পরবর্তীতে প্রধান অতিথি হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার,  মেডিকেল কলেজের স্কিল ল্যাব, নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ সমূহ পরিদর্শন করেন। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধিনে অত্র হাসপাতালে পরিচালিত কেয়ার গিভার প্রশিক্ষণ কোর্সের ক্লাস পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথেও মতবিনিময় করেন।
 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর