চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

যদি অপরাধ হয়ে থাকে, ক্ষমা করবেন: শুভ

বিনোদন ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২১-১২-০৬

যদি অপরাধ হয়ে থাকে, ক্ষমা করবেন: শুভ

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রিমিয়ারে চিত্রনায়ক আরিফিন শুভ ৭১-কে ইংরেজিতে ‘সেভেনটি ওয়ান’ এবং ৫২-কে ‘ফিফটি টু’ বলায় কথা উঠেছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।


বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন শুভ।  
 
ভিডিওবার্তায় ইংরেজিতে লেখা একটি চিত্রনাট্য দেখিয়ে শুভ বলেন, ‘অনেক দিন ধরে সেভেনটি ওয়ান, ফোরটি এইট, ফিফটি টু, সিন থার্টি ওয়ান, থার্টি টু-শব্দগুলো আমার সঙ্গে চলছে। একাত্তরকে সেভেনটি ওয়ান বলা যদি আমার অপরাধ হয়, তাহলে আমি ক্ষমা চাইছি। বায়ান্নকে ফিফটি টু বলায় যদি অন্যায় হয়, আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি বায়ান্নকে তেপ্পান্ন তো বলিনি কিংবা একান্ন বলিনি, একাত্তরকে তো ৭৩ বলিনি। আমার জীবনে এ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে; সেখান থেকে হয়তো সেভেনটি ওয়ান, ফিফটি টু বলেছি। কী অপরাধ করেছি? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। ’ 

এদিকে, প্রিমিয়ারে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পোশাকে হাজির হওয়া নিয়েও কথা শুনতে হয়েছে শুভকে। এনিয়ে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নায়ক জানান, শুটিং চলাকালীন অফস্ক্রিনেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোশাক (ঢোলা পায়জামা, পাঞ্জাবি) পরে থাকেন।

তার কথায়, ‘আমার ক্ষুদ্র প্রয়াস, যে চরিত্রটিতে কাজ করছি সে চরিত্রটিতে বসবাস করার জন্য। এখানে আহামরি কোনো বিষয় নেই। ‘‘বঙ্গবন্ধু’’র শুটিং যখন শুরু হয় তখন কেউ যদি আমাকে দেখে থাকেন, তাহলে দেখবেন আমি অফস্ক্রিনেও এই কাপড় পরে থাকতাম। তখন অবশ্য মাথায় কোনো কাপড় পরতাম না। পরে অবশ্য অনেকে আমার মাথায় কিছু না কিছু দেখেছেন। এর একটি কারণ আছে, সে কারণটি বলতে চাই ক্ষোভে দুঃখে। কিন্তু আমি তা বলবো না, তাতে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে, তার নাম ‘‘নূর’’। ’

শুক্রবার (০৩ ডিসেম্বর) দেশের ৫০ প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এই সিনেমার মুক্তি উপলক্ষে ২০টি বন্ধ থাকা প্রেক্ষাগৃহ খুলেছে।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দীপ ও দিপু ইমামসহ অনেকে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর