শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৫১ পিএম, ২০২২-০৪-০৪
সোমবার (৪ এপ্রিল) ভোরে দুই হাজতিকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তারা হলেন- চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪), হাজতি নম্বর (৫৫৬৭/২২)। একই থানার হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো.বাবুল মিয়া (৩৪), হাজতি নম্বর-১৯২৮৩/২১।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি মো.রফিক উদ্দিন। ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনা হলে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাবন্দি ছিলেন।
তিনি আরও জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন মো.বাবুল মিয়া নামের আরেক হাজতি। ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ১৮ নভেম্বর থেকে তিনি কারাবন্দি ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited