চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে দুই কৃষকের সাড়ে ৫০০ কেজি মুলা চুরি

মীরসরাই প্রতিনিধি :    |    ০৩:৪৯ পিএম, ২০২৫-১২-০১

মিরসরাইয়ে দুই কৃষকের সাড়ে ৫০০ কেজি মুলা চুরি

মিটুন দাশ : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই কৃষকের সাড়ে ৫০০ কেজি মুলা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিক্রির জন্য জমি থেকে তুলে আনা মুলা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার নুরানি মসজিদের সামনে রাখা হলে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের আরশীনগর এলাকার কৃষক মো. জয়নাল ও লিটন ৩০ শতক জমিতে মুলা চাষ করেন। শনিবার (২৯) নভেম্বর বিকেলে তারা জমি থেকে ৯ টুকরি মুলা তুলে বিক্রির জন্য মহাসড়কের পাশে রাখেন, যাতে সকালে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। তবে ভোর আনুমানিক ৪টার দিকে মুলাগুলো চোর নিয়ে যায় বলে ধারণা তাদের। ভুক্তভোগী কৃষক মো. জয়নাল বলেন, ধার-দেনা করে ১৮ শতক জমিতে মুলা চাষ করেছিলাম। শনিবার বিকেলে ক্ষেত থেকে ৫ টুকরি মুলা তুলি, যার ওজন প্রায় ৩৯০ কেজি। রোববার (৩০ নভেম্বর) সকালে বাজারে নিয়ে বিক্রির জন্য মুলার টুকরিগুলো মহাসড়কের পাশে নুরানি মসজিদ সামনে রাখি। ভোরে মসজিদের সামনে গিয়ে দেখি মুলা নেই। তিনি আরও বলেন, আমাদের একই গ্রামের লিটন ১২ শতক জমিতে মুলা চাষ করেছিল। তিনিও শনিবার বিকেলে ক্ষেত থেকে মুলা তুলে আমার সাথে মহাসড়কের পাশে রেখেছিলেন। তিনি প্রায় ১৬০ কেজি মুলা তুলেছিলেন। প্রতি কেজি মুলা পাইকারি ৪০ টাকা করে ৫৫০ কেজির দাম আসে ২২ হাজার টাকা। এর আগেও অনেকে মহাসড়কের পাশে মুলা রেখেছেন, তবে এবারই প্রথম চুরির ঘটনা ঘটলো। আমরা নিঃস্ব হয়ে গেছি। জোরারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, মুলা চুরির বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর