চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে "আলোকিত চন্দনাইশ"

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৭:৪৭ পিএম, ২০২১-০৮-১০

চন্দনাইশে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে


সারাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চলছে তীব্র অক্সিজেন সংকট। করোনা রোগীর ঠাঁই হচ্ছে না হাসপাতালেও। আবার করোনায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকে চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। এই জরুরি অবস্থায় অক্সিজেন সংকটে পড়ে বিপন্ন হচ্ছে অনেকের জীবন। এ অবস্থায় রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে চট্টগ্রামের ‘আলোকিত চন্দনাইশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কারো ফোন পেলেই রাত-বিরাতে অক্সিজেন নিয়ে বাসাবাড়িতে কিংবা হাসপাতালে ছুটছেন এই সংগঠনের নেতৃবৃন্দ। ইতোমধ্যে তাদের এ উদ্যোগ চারদিকে প্রশংসা কুড়িয়েছে। মানব সেবার এ উদ্যোগ গ্রহণ করে ‘আলোকিত চন্দনাইশ' সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে চন্দনাইশে ৭টি ও পটিয়ায় ২টিসহ বিভিন্ন রোগীকে মোট ৯টি ফ্রি অক্সিজেন দিয়েছেন। এ ব্যাপারে সংগঠনের অ্যাডমিন মো. আবু সাঈদ মুন্না জানান, রোগীদের রক্ত দেয়ার পাশাপাশি সমাজ উন্নয়নে পরিচালিত হচ্ছিল আমাদের স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রান্তিক রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষ্যে সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রাথমিক পর্যায়ে ৯টি সিলিন্ডার নিয়ে গত ৬ আগস্ট আমাদের যাত্রা শুরু হয়। এদিকে, তাদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চন্দনাইশের সর্বস্তরের জনগণ। চলমান করোনা সংকটে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিজ্ঞমহল।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর