চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে সাপ্লাই পানিতে আসছে পোকা

বান্দরবান প্রতিনিধি :    |    ০৪:১৯ পিএম, ২০২২-০২-১০

বান্দরবানে সাপ্লাই পানিতে আসছে পোকা

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে সর্বরাহকৃ্ত পানিতে পোকা মাকড়ে ভর্তি। এতে সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায়  ২শ পরিবারকে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান পৌরসভাধীন উজানি পাড়াস্থ বরিশাল পাড়াবাসী আমাদের চট্টগ্রামকে এ কথা জানান।

বরিশাল পাড়াবাসীদের মধ্যে মোঃআক্তার,বিধান বডুয়া,আলমগীর হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, সাপ্লাই পানির ফাইপ দিয়ে দীর্ঘ দুই মাসেরও বেশী সময় ধরে  পানির সাথে কেরা (ছাতরা পোকা),কেচো,বিছে সহ নানা ধরনের পোকা ও ময়লা যুক্ত পানি আসছে।

 যা ব্যবহারের সম্পূর্ণ অনুপোযোগী। নিয়মিত পানির বিল পরিশোধ করার পরও  জনস্বাস্থ্য প্রকৌশলের এ ধরণের দ্বায়িত্বহীন সেবা খুবই দুঃখজনক।নিম্ন আয়ের পেশাজীবী হওয়ায় আমরা বেসরকারি প্রতিষ্ঠান হতে ফিল্টার পানি ক্রয় করে পান করতে পারতেছি না। 

সাপ্লাই ও নদীর পানি ব্যাবহারের ফলে পাড়ার অধিকাংশ লোক টাইফয়েট,ডাইরিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।লাইনম্যানকে কয়েক বার বলার পরও কোন প্রকার প্রতিকার পাইয়নি বলে জানান তারা। রুকসানা ও তাহমিনা বেগম বলেন দীর্ঘদিন  ধরে সাপ্লাই পানির সাথে কেরা  (ছাতরা পোকা), কেঁচো, বিছেসহ নানা ধরনের পোকা আসছে ।যা কোন ভাবেই ব্যাবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নদী থেকে পানি এনে তা ফুটিয়ে ব্যাবহার করতে হচ্ছে। নিয়মিত বিল পরিশোধ করেও  কেন  বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এধরনের নোংরা পানি সর্বরা  দিচ্ছে তার বিচার দাবি করেন তিনি।

উক্ত বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য জানান ,সাপ্লাই পানির সাথে পোকা মাকড়ের বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবুও সমাধানের জন্য দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর