চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে নাচ-গান-আবৃত্তিতে বসন্তবরণ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৯ পিএম, ২০২৬-০২-১৪

চট্টগ্রামে নাচ-গান-আবৃত্তিতে বসন্তবরণ

কচি পাতার সবুজ রঙ আর পলাশ-শিমুলের লাল আভায় ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে চট্টগ্রামে বসন্তকে বরণ করা হয়েছে নাচ, গান, আবৃত্তি ও শোভাযাত্রার মধ্য দিয়ে। আয়োজকরা বলছেন, উৎসবের মধ্য দিয়েই বাঁচিয়ে রাখতে হবে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নগরের শহীদ ওয়াসিম পার্কে ‘বসন্ত উৎসব’ আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ প্রতিপাদ্যে সকাল ৯টায় যন্ত্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উৎসবের ‘বসন্ত কথন’ পর্বে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রকৃতির নিজস্ব নিয়মে ফাল্গুন বারবার ফিরে আসে, আর এই উৎসব সেই আগমনকে অর্থবহ করে তোলে। তিনি বলেন, আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও সাংস্কৃতিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা, ঢোলবাদন ও দলীয় পরিবেশনা স্থান পায়। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। দলীয় ও একক সংগীতে বসন্তকে স্বাগত জানানো হয়। পাশাপাশি আবৃত্তিশিল্পীরা কবিতায় ফুটিয়ে তোলেন ঋতুর আবহ। মধ্যপর্বে আয়োজক সংগঠনের নেতারা বসন্ত ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পরে আবৃত্তি ও সংগীতের ধারাবাহিক পরিবেশনা চলে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হলুদ, কমলা ও লাল রঙের পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পার্ক এলাকা বসন্তের উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর