চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে খালেদা জিয়াও অপরাধী: তথ্যমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০২:৪৫ পিএম, ২০২০-০৮-২৬

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে খালেদা জিয়াও অপরাধী: তথ্যমন্ত্রী

হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্টে ভুয়া জন্মদিন উদযাপনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সমান অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- প্রগতিশীল ন্যাপ (ভাসানী)।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশিলব জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়ার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় অপরাধী। বঙ্গবন্ধুর খুনিকে, যার ফাঁসি হয়েছে, তাকে তিনি গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। ’
তিনি বলেন, ‘খালেদা জিয়া, এত বছর ধরে তার নানা জন্মতারিখ ছিল, হঠাৎ ১৯৯৫ সালে তিনি ১৫ আগস্টে জন্মদিন উদযাপন শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। খালেদা জিয়াও অপরাধী। এ কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশিলব জিয়াউর রহমানের মুখোশ যেমন উন্মোচন করা প্রয়োজন, তেমনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপনের জন্য খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি। ’
গ্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, গ্রগতিশীল ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদসহ বিশিষ্ট জনেরা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর