শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:০২ পিএম, ২০২৫-১০-২৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালী চামাঘোনা এলাকায় মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিরাজের টিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো. ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ওরফে ‘পোল্ট্রি মামুন’-এর নেতৃত্বে চামাঘোনা মসজিদের পশ্চিম পাশে জনৈক সিরাজের দখলীয় সরকারি খাস খতিয়ানের টিলা থেকে কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল।
সন্ধ্যায় মাটি বোঝাইয়ের সময় হঠাৎ টিলার ওপর থেকে একটি গাছসহ বিশাল মাটির অংশ ধসে পড়ে আরিফের ওপর। এতে ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর ‘পোল্ট্রি মামুন’-এর অনুসারীরা মরদেহ দ্রুত বাড়িতে নিয়ে গিয়ে ইউপি সদস্য পারভেজ মেম্বারের উপস্থিতিতে তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে গেলে ইউপি সদস্য পারভেজ মেম্বার মরদেহ হস্তান্তরে বাধা দেন এবং ঘটনাটিকে ‘সাধারণ দুর্ঘটনা’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন।
পরে রাত ৭টার দিকে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভূজপুরের মাহবুবুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে একাধিকবার ফোনে পাওয়া যায়নি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited