শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪১ পিএম, ২০২২-০১-২৭
যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেনক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ দিমিত্রি কোজাক (বামে) ও ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি মেশকোভ ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উত্তেজনার মধ্যেই প্রথমবার দেশ দুটির প্রতিনিধিরা আলোচনায় বসেন।
বুধবার (২৬ জানুয়ারি) প্যারিসে আট ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।
আলোচনায় অংশ নেয় ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত। আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন।
ইউক্রেন সীমান্তে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, রাশিয়া আক্রমণ করে প্রতিবেশী দেশ ইউক্রেন দখলে নেবে। এই আক্রমণের বিরুদ্ধে অবস্থান জোরালো করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited