চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চেরাগী পাহাড়ে খুনে গ্রেফতার প্রিয়ম রিমান্ডে

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৫৬ পিএম, ২০২২-০৪-২৮

চেরাগী পাহাড়ে খুনে গ্রেফতার প্রিয়ম রিমান্ডে

নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

প্রিয়ম বিশ্বাস (২৫) চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বুড়ির দোকান মহাজন বাড়ির রানা বিশ্বাসের ছেলে।  


মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বাংলানিউজকে বলেন, চেরাগী পাহাড়ে ছুরিকাঘাতে আসকার বিন তারেক খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকা থেকে প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ইভান নিহত হওয়ার ঘটনায় তার বাবা এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে শনিবার (২৩ এপ্রিল) হত্যা মামলা করেন।

এদের মধ্যে শুক্রবার রাতেই ছুরিকাহত শোভন নামের এক আসামিকে গ্রেফতার দেখানো হয়। মামলার অন্য আসামিরা হলেন-  ধ্রুব (২০), প্রান্ত (২০), শ্রাবণ (২০), শচীন (২০), রুবেল (২০) ও অর্ক (২০)। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিবদমান দুই কিশোর গ্যাংয়ের একটির সদস্য ও জামালখান এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর