শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৫:৪৭ পিএম, ২০২৫-০২-২৭
নির্বাচন ছাড়াই এক যুগ ধরে দায়িত্ব পালন করা হাটহাজারী পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ খান সড়ক সংস্কারের কাজ না করেই প্রায় দেড় কোটি টাকার সড়ক বাতির মেগা প্রকল্পের টেন্ডার করেছেন—এমন অভিযোগ উঠেছে পৌরবাসীর পক্ষ থেকে।
সড়ক বেহাল, তবু আলো ঝলমলে প্রকল্প!
পৌরসভার তথ্যমতে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১১ মাইল থেকে কাচারি রোডের সংযোগ সড়ক পর্যন্ত সিংগেল লাইট ও খুঁটি এবং মেগাপায় রেস্টুরেন্ট থেকে ভানজন ব্রিজ পর্যন্ত ডাবল লাইটিং খুঁটি ও কিছু সিভিল কাজসহ প্রায় দেড় কোটি টাকার এই প্রকল্প হাতে নেন প্রকৌশলী বেলাল আহমেদ খান।
তবে এই টেন্ডারে একটি বড় অসঙ্গতি হলো—কোনো নির্দিষ্ট কোম্পানির নাম উল্লেখ না করা। শুধু এলইডি লাইটের জন্য কয়েকটি কোম্পানির নাম দেওয়া হলেও বাকি সব ক্ষেত্রে প্রকৌশলী যা নির্বাচন করবেন, সেটিই চূড়ান্ত বলে টেন্ডার শর্তে রাখা হয়েছে। ঠিকাদার ও স্থানীয়দের অভিযোগ, এটি মূলত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি কৌশল।
সড়কগুলোতে ভয়াবহ দুরবস্থা
সরেজমিনে দেখা গেছে, আজিমপাড়া সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার এক বছর পার না হতেই বিভিন্ন স্থানে গর্ত হয়ে খানাখন্দে ভরে গেছে। পথচারী ও যানবাহন চালকদের জন্য এটি চরম দুর্ভোগ সৃষ্টি করছে। ইটের খোয়া বেরিয়ে আসা, দুই পাশের মাটি সরে গিয়ে রাস্তা দেবে যাওয়ার ঘটনা চোখে পড়েছে।
একই অবস্থা ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর মীরেরখীল, ১ নম্বর ওয়ার্ডের দেওয়াননগর প্রাথমিক বিদ্যালয় সড়ক, ৯ নম্বর ওয়ার্ডের কান্তর আলী সড়ক, ২ নম্বর ওয়ার্ডের বেতারাম সড়কসহ পৌরসভার আরও অনেক সড়কের।
আজিমপাড়ার বাসিন্দারা জানান, রাস্তার কার্পেটিংয়ের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাথর কম, বালুর বদলে নিম্নমানের মাটি দিয়ে কাজ করা হয়েছে। ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
প্রকৌশলী বেলালের একের পর এক বিতর্কিত প্রকল্প!
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকৌশলী বেলালের কারণে হাটহাজারী পৌরসভা শুধু ক্ষতির মুখ দেখেছে। উদাহরণ হিসেবে এসিল্যান্ড অফিসের সামনে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভূগর্ভস্থ ডাস্টবিনের প্রকল্পের কথাই ধরা যায়। এটি শেষ না হতেই আরও লাখ টাকা খরচ করে প্রকল্পটি ঢেকে ফেলা হয়!
একাধিক ব্যক্তি প্রশ্ন তুলেছেন—এই টাকা কি বেলালের বাপের টাকা? যেখানে খুশি, সেখানে তিনি নিজের ইচ্ছামতো প্রকল্প করে অর্থ লুটপাট করছেন!
প্রকৌশলীর বিতর্কিত বক্তব্য!
এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী বেলাল আহমেদ খান বলেন, "পৌরবাসী চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারে। পৌরসভার অনেক রাস্তা সংস্কারের প্রয়োজন আছে, তবে এই প্রকল্প সড়ক বাতির জন্যই করা হয়েছে।"
বিশ্ব ব্যাংকের অন্য কোনো প্রকল্প ছিল কি না, নাকি শুধু সড়ক বাতির জন্যই বরাদ্দ ছিল—এমন প্রশ্নের উত্তরে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।
প্রশাসনের বক্তব্য
হাটহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার বলেন, "আমরা বিশ্ব ব্যাংকের ৮-৯টি প্রকল্প পেয়েছি। এর মধ্যে তিনটি সড়ক বাতির এবং বাকিগুলো সড়ক সংস্কারের প্রকল্প।"
তবে পৌরবাসীর দাবি, আগে সড়ক সংস্কার না করে সড়ক বাতির প্রকল্প কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তাদের আশঙ্কা, প্রকৌশলী বেলাল আহমেদ খান আরও এক দফা অর্থ লুটপাটের পরিকল্পনা করছেন!
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited