চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়ার বুদবুদি ছড়ার প্রকৃতিক সম্পদ পর্যটকদের কাঠির আগুনে জ্বলে নিঃশেষ হচ্ছে

উখিয়া প্রতিনিধি ::    |    ০৩:১৫ পিএম, ২০২০-০৮-৩১

পটিয়ার বুদবুদি ছড়ার প্রকৃতিক সম্পদ পর্যটকদের কাঠির আগুনে জ্বলে নিঃশেষ হচ্ছে

সাবেক মহকুমা পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের পর পাহাড় বেষ্টিত “বুদবুদি ছড়া”র প্রাকৃতিক সম্পদ নিজেই জ্বলে নিঃশেষ হচ্ছে। আজ অবধি সম্ভব হয়নি প্রকৃতিক গ্যাস উত্তোলনের কোন প্রক্রিয়া। সরকার উদ্যোগ নিলে গড়ে তোলা সম্ভব দৃষ্টিনন্দন পর্যটন স্পট, দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা পটিয়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার পূর্বে হাইদগাঁও গ্রামের পাহাড় বেষ্টিত এলাকায় প্রায় ৬৫ বছর পূর্বে প্রাকৃতিক সম্পদের (গ্যাসের) সন্ধান পাওয়া যায়।
পরিত্যক্ত গ্যাস কুপের আশেপাশের খালসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে অনবরত দাউ দাউ করে আগুন জ্বলা ও বুদবুদ করে গ্যাস নির্গত হওয়ার কারণে এর নাম দেওয়া হয় “বুদবুদি ছড়া”। প্রায় ৬৫ বছর আগে আবিস্কৃত অবহেলিত এ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও আজও হেলায় পড়ে রয়েছে বিশাল এ প্রাকৃতিক ভূ-সম্পদ। দীর্ঘ ৬৫ বছরেও সরকারীভাবে চট্টগ্রামের পটিয়ার বুদবুদি ছড়ার প্রাকৃতিক তেল ও গ্যাস ক্ষেত্র থেকে সংরক্ষিত খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব হয়নি। বুদবুদি ছড়ার নয়নাভিরাম পাহাড়ি এলাকায় রয়েছে পাহাড় থেকে নেমে আসা খাল ও ছোট ছোট লেক।
অন্যদিকে, রয়েছে নানা প্রজাতির পাহাড়ি বৃক্ষ। যা ওই এলাকাকে দৃষ্টিনন্দন স্পটে পরিণত করেছে। আর পর্যকটরাও শীত মওসুমে হুমড়ি খেয়ে পড়েছে ওই এলাকায়। পর্যটন কর্পোরেশন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিলে বুদবুদি ছড়া এলাকাটি চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে সরকারি রাজস্ব খাতে আয় বৃদ্ধি অন্যদিকে শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও ছুটির দিনে সাধারন মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হবে।
জানা যায়, ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম বারের মতে বার্মা অয়েল কোম্পানি (বিওসি) কে বুদবুদি ছড়ার এ খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য নিয়োগ করে। সে সাথে পটিয়া সদর থেকে বুদবুদিছড়া পর্যন্ত একটি সড়ক (যা বর্তমান বিওসি রোড হিসেবে পরিচিত), গ্যাস ফিল্ড এলাকায় হেলিপ্যাড, সুইমিং পুল ও বাসস্থান গড়ে তোলা হয়, যা কালের আবর্তনে ইতিহাস হয়ে আছে। পরবর্তীতে বহির্বিশ্বের কয়েকটি দেশের ষড়যন্ত্রমূলক চক্রান্তের কারণে উল্লেখিত কোম্পানি সাফল্যের শেষ প্রান্তে এসে ১৯৫৩ সালে এ খনির উত্তোলনমুখে সীসা ঢালাই করে। এ ঘটনায় পাকিস্তান সরকার বার্মা অয়েল কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে। যার ফলাফল দেশবাসী আজও জানতে পারেনি। এরপর তৎকালীন সরকার নিজস্ব উদ্যোগে বুদবুদিছড়া এলাকার প্রায় সাড়ে তিনশত একর জমিতে প্রাকৃতিক সম্পদ তেল ও গ্যাস পাওয়ার সম্ভাবনা যাচাইয়ের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি সংস্থাকে দায়িত্ব দেয়। ওই সংস্থা ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করে তেল ও গ্যাস সম্পদের অস্তিত্ব খুঁজে পায়। ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বুদবুদিছড়ার মাটির গভীরের তরল পদার্থের নমুনা পূণঃ পরীক্ষার জন্য পাশ্ববর্তী ভারতের আসাম রাজ্যে পাঠায়। তারাও দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর বুদবুদিছড়ায় প্রচুর পরিমাণ খনিজ সম্পদ পাওয়ার নিশ্চয়তা দেন।
তথ্যানুসারে জানা যায়, ১৯৯৯ সালের মার্চে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদেশী তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানির যৌথ উদ্যোগে অনুসন্ধান কাজ চালিয়ে প্রচুর পরিমাণ গ্যাস ও তেল পাওয়ার সর্বশেষ চূড়ান্ত বিপোর্ট দেয়। তাছাড়া স্বাধীনতাত্তোর বাংলাদেশ মিনারেল ওয়াটার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং বাংলাদেশ গ্যাস এন্ড অয়েল কোম্পানি লিমিটেডের পৃথক বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন সরকারের আমলে ওই এলাকার খনিজ সম্পদের ওপর অনুসন্ধান চালায়। তারাও সেখানে গ্যাস ও তেল পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান। কিন্তু কেউ এখনো পাকিস্তান আমলে ঢালাইকৃত সীসা কুপকে পাশ কাটিয়ে গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বুদবুদি ছড়ার গ্যাস উত্তোলন করা সম্ভব হলে পটিয়ার পাহাড়ি এলাকায় শিল্পজোন গড়ে তোলা যেতো । সর্বশেষ ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে পটিয়া বুদবুদিছড়ার তেল-গ্যাস উত্তোলনের প্রাথমিক জরিপের কাজ পুনরায় শুরু করে সরকারি তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স। তাদের বিশেষজ্ঞ দল বুদবুদিছড়ার তেল-গ্যাস প্রাপ্তির আশায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া, পদুয়া, রাজারহাট, কর্ণফুলী থেকে পটিয়ার হাইদগাঁও বুদবুদিছড়া পর্যন্ত জরিপ কাজ চালায়।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে পটিয়াসহ সারা দেশের বিভিন্ন মিল কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তেমনি কর্মসংস্থান সংকটসহ নানামুখী প্রতিবন্ধকতা বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন পটিয়ার বুদবুদি ছড়ার প্রাকৃতিক সম্পদ নিজেই জ্বলে নিঃশেষ হচ্ছে। জাতি হারাচ্ছে হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ। সরকারিভাবে এ খনিজ সম্পদ উত্তোলনের উদ্যোগ নিলে গ্যাস সংকট দূরীভূত করার পাশাপাশি গ্যাস চালিত যানবাহনসহ শত শত মিল কারখানা চালু করা সম্ভব হতো।
অন্যদিকে, গ্যাস সংকটের কারণে দেশের শিল্পক্ষেত্রে নতুন করে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছে দেশী বিদেশী বিনিয়োগকারীরা। বুদবুদি ছড়াকে নিয়ে পটিয়াসহ দেশের মানুষের যে স্বপ্ন ছিল তা সংশ্লিষ্টদের অবহেলায় ভেস্তে যাচ্ছে। তাই এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান পটিয়াবাসীর। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর