শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫২ পিএম, ২০২৫-১১-১১
সন্ত্রাসবিরোধী আইনে চট্টগ্রাম নগরের বন্দর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মো. সাহেদ বশর (৪৫), মো. আরিফ হাসান ওরফে রোমান (২৬), মো. ইমন (২১), আবু হানিফ সোহেল (৩৮), মেহরাজ (৩০), মো. সাহেদ হোসেন (৩১) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা ঝটিকা মিছিল বের করে। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাতের নেতৃত্বে তারা হাতে ক্রিকেটের কাঠের স্ট্যাম্প, বাঁশের লাঠি ও পাথরের টুকরো নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে গোসাইলডাঙ্গা এলাকার আবুল হাশেম সওদাগর মসজিদের সামনে অবস্থান নেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ক্রিকেট স্ট্যাম্প, একটি ছোট পতাকা, ১৫টি বাঁশের লাঠি ও ২০টি পাথরের খণ্ড জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থল ও আশপাশে অবস্থান নেয়। তারা দেশে-বিদেশে থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্য প্রচার ও আশ্রয়দানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত ছিল।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited