শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৫৯ পিএম, ২০২১-১২-০৯
ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে কলকাতা থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফিরছিলেন এই অভিনেত্রী। এ ঘটনায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির একাংশ এবং ব্যাপক ক্ষতি হয়। এরপর লরি চালককে আটক করেছে পুলিশ।
গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন তিনি। ঘুরে দেখেন এলাকা এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।
দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদলে ফেলেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited