শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:০৯ পিএম, ২০২১-১২-১২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মসূচী অনুযায়ী সারাদেশের ন্যায় চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । ১২ ডিসেম্বর সকাল ১১ টায় চবক হাসপাতালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মোঃ জাফর আলম, যুগ্ম সচিব, সদস্য (অর্থ) মোঃ কামরুল আমিন, যুগ্ম সচিব, সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, (ট্যাজ) এনজিপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান (ই) পিএসসি, বিএন, পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন, সচিব ওমর ফারুক সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উদ্বোধন দিনে ৫২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited