শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:২৯ পিএম, ২০২৬-০৫-১৩
রাঙ্গামাটিতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজী আশরাফুল আজম দিপুসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ইয়াবা ও চোলাইমদ উদ্ধার করা হয়।
সোমবার (১২ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনী বিএম স্কুলের সামনে, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কাজী আশরাফুল আজম দিপু (৪০), পিতা- কাজী আউয়াল আজম, সাং- তবলছড়ি ওয়াপদা কলোনী, রাঙ্গামাটি পৌরসভা। পুলিশ জানায়, তিনি কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী এবং ১২টি মামলার পলাতক আসামি। ইউসুফ হাসান রতন (৩৪), সাং- শান্তিনগর, রাঙ্গামাটি সদর। তিনি মাদককারবারী ও মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে পরিচিত। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দয়াল মনি চাকমা (৪২), সাং- বদিপুর, রাঙ্গামাটি। অভিযানে তার কাছ থেকে চোলাইমদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনিও মাদক কারবারের সঙ্গে জড়িত। মোহাম্মদ ইসমাইল (৩২), সাং- রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। তিনি ফেনী সদর থানার যৌতুক নিরোধ আইনের একটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গামাটিতে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশের চলমান অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন অত্রাঞ্চলের সচেতন মহল। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অভিযান অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited