শিরোনাম
বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি :: | ০৮:৩৭ পিএম, ২০২১-১২-২০
আনোয়ারা প্রতিনিধি ::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ জানুয়ারি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, উপজেলার ২নং বারশত ইউনিয়নের সমীরণ নাথ , ফজলুল করিম চৌধুরী, ৩নং রায়পুর ইউনিয়নে সালামত উল্লাহ চৌধুরী,আনোয়ারা সদরে স্বপন কান্তি ধর , চাতরী ইউনিয়নে শামসুদ্দিন আহমদ চৌধুরী , পরৈকোড়া ইউনিয়নে মোঃ আলী । তিনি আরও বলেন, সাধারণ সদস্য বৈরাগ ইউনিয়নে ৪জন, বারশত ইউনিয়নে ৩জন, রায়পুর ইউনিয়নে ২জন, বটতলী ইউনিয়নে ৪ জন, বরুমচড়া ইউনিয়নে ১জন , বারখাইন ইউনিয়নে ২জন, চাতরী ইউনিয়নে ৫জন, পরৈকোড়া ইউনিয়নে ৫জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপি কারণে বটতলী ইউনিয়নে মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী নামে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পরৈকোড়া ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ছিল ১২ ডিসেম্বর । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর ছিল।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited