চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:০৭ পিএম, ২০২২-০৪-২০

কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান

ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লেস মিশেল। তবে তিনি আগে থেকে এই সফরের কথা জানাননি। আকস্মিক সফরে তিনি কিয়েভে পা রেখেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, আজ কিয়েভে। তিনি ইউক্রেনকে ইউরোপের মুক্ত ও গণতান্ত্রিক দেশ বলে উল্লেখ করেন। একটি রেলওয়ে স্টেশনে অন্যান্য লোকজনের সঙ্গে তার একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছে।

ইউরোপীয় এবং ইউরো-আটলান্টিকে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলগা স্টেফানিশিনা চার্লেস মিশেলকে স্বাগত জানান। এদিকে এখনও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, এমন খবর মিলছে। শিগগির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার প্যাকেজ ঘোষণা দেবেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) বিভিন্ন সূত্রের তরফে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে সহায়তায় ৮০ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়। এবারও একই পরিমাণের সহায়তার ঘোষণা আসতে পারে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, একটি সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণার ব্যাপারে আশা করছেন তারা। তবে প্যাকেজের আকার কত বড় হবে তা নিয়ে এখনো কাজ চলছে।


সম্প্রতি বাইডেন প্রশাসনের তরফে ইউক্রেনকে সহায়তার জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, সাঁজোয়া যান, উপকূলীয় প্রতিরক্ষা নৌকাসহ আরও প্রয়োজনীয় সরঞ্জামাদি।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর