শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:১৮ পিএম, ২০২৫-১২-১৩
পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) আলীকদমে বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দিনের শুরুতে সকাল ১১টায় নবনির্মিত কিয়াং ঘরের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত এ আয়োজনে আলীকদম জোনের পক্ষ থেকে কিয়াং পরিচালনা কমিটির হাতে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে এলাকার প্রবীণ নাগরিক ও বৌদ্ধ ধর্মাবলম্বী মাইনপ্রুক জিংক্সে-কে বিশেষ উপহার সামগ্রী ও কিট বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাড়ায় আয়োজন করা হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ২৭৫ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে ১,৫৫,২০০ (এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশ) টাকা সমমূল্যের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপং মুরংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগোষ্ঠীর সুষম উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও স্বনির্ভর আলীকদম গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আজকের এই আয়োজন আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।”
সেনাবাহিনীর এ মানবিক ও জনবান্ধব উদ্যোগ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited