চট্টগ্রাম   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পাঠচক্র ও শিরনি বিতরণ

চবি প্রতিনিধি :    |    ০৮:২৭ পিএম, ২০২৬-১০-১২

চবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পাঠচক্র ও শিরনি বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস 'পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম' উপলক্ষে বিষয়ভিত্তিক পাঠচক্র ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরম ভাবগাম্ভীর্য ও মোবারক পরিবেশে এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ পাঠচক্র অনুষ্ঠানটি পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত, হামদ, নাতে রাসুল (দ.) ও গাউসে পাকের শানে রচিত মানকাবাত পাঠের মাধ্যমে শুরু হয়। এতে চবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চবি শাখার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দিন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির কার্যক্রমের গুরুত্ব ও যথার্থতা তুলে ধরেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে চবি শাখার সাবেক সভাপতি মুহাম্মদ রিয়াদুল আলম রেজা বলেন, "অন্যান্য সাধারণ শাখার তুলনায় বিশ্ববিদ্যালয় শাখাগুলোর কার্যক্রম আরও বুদ্ধিভিত্তিক ও ভিন্নতর হওয়া প্রয়োজন।" এছাড়া চবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম তরিকতের পরিচয় এবং সুফিবাদ ও মরমীবাদের মধ্যকার তাৎপর্যপূর্ণ পার্থক্য নিয়ে আলোচনা করেন।

পাঠচক্রে 'ফিলিস্তিন পুনরুদ্ধারে গাউসে পাক হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর অবদান' শীর্ষক বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব ফাহাদ বিন আজাদ সিদ্দিকী। তিনি বলেন, "সুলতান সালাহউদ্দিন আইয়ুবির পরিবার গাউসে পাকের হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং ফিলিস্তিন পুনরুদ্ধারের লড়াইয়ে গাউসে পাকের মাদ্রাসার শিক্ষার্থীরাই অগ্রভাগে থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন।"

পাঠচক্র শেষে মিলাদ-কিয়াম এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশেষ দোয়া করা হয় গত শুক্রবারে ইন্তেকাল করা গাউসিয়া কমিটি বাংলাদেশ, চবি শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুল হকের মমতাময়ী মা, 'অহিংস শিক্ষার্থী ঐক্য'-এর প্রয়াত গ্রাফিক্স ডিজাইনার শেফায়াতুল ইসলাম সাব্বির এবং ভারতে চিকিৎসারত গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুশফিক জামির আম্মার আরোগ্য ও সুস্থতা কামনায়।

পরবর্তীতে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

স্বামীর ছিল মদের ব্যবসা, স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ

স্বামীর ছিল মদের ব্যবসা, স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১০ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বি...বিস্তারিত


নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের চালান আটক

নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের চালান আটক

নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে পাঠানো আমদানি নিষিদ্ধ প্রায় ১ টন রং ফর্সাকারী ক্রিম এবং ই সিগারেটের লিকুইডের চালান জব্à...বিস্তারিত


সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করল বিআরটিএ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মà...বিস্তারিত


কন্যাশিশুরা আমাদের বোঝা নয়, সম্পদ : অতি. জেলা প্রশাসক  

কন্যাশিশুরা আমাদের বোঝা নয়, সম্পদ : অতি. জেলা প্রশাসক  

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একা...বিস্তারিত


কৃষকের থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

কৃষকের থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন,কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও মধ্যস্বত্বভোগীদের প্রভà¦...বিস্তারিত


কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর