শিরোনাম
মো.আরফান উদ্দীন | ০৫:৪১ পিএম, ২০২৬-১১-১৯
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বিশেষ করে কর্মজীবী মানুষ, পথচারী ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া লোকজনকে পড়তে হচ্ছে দুর্ভোগে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও কিছুটা প্রভাব পড়েছে। হঠাৎ বৃষ্টিতে কাজে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
‘আকভান’ নামটি দিয়েছে ইরান। এর অর্থ হলো- অশুভ চিন্তা, অসুর এবং শয়তান। নামটি পারস্য পুরাণের একটি অসুর চরিত্রের সঙ্গে সম্পর্কিত।
টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে।
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited