চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রোপা আমনে রেকর্ড ফলন ফটিকছড়িতে কৃষকের ঘরে সোনালি স্বপ্ন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৫৬ পিএম, ২০২৫-১১-১২

রোপা আমনে রেকর্ড ফলন ফটিকছড়িতে কৃষকের ঘরে সোনালি স্বপ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে সোনালি ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভালো ফলনে তাদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।

খোঁজ নিয়ে জানা যায়, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় মতো সার, কীটনাশক ও আগাছা দমনসহ সঠিক কৃষি পরিচর্যা করায় ফলনও আশানুরূপ হয়েছে। মাঠজুড়ে এখন শুধু ধান কাটার অপেক্ষা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় ধানখেতজুড়ে পাকা ধানের সুবাসে ভরে গেছে বাতাস। সবুজ ও সোনালি রঙের মেলবন্ধনে চারপাশজুড়ে এখন উৎসবের আমেজ—কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৩০ শতাংশ এবং উচ্চফলনশীল জাতের ধান ৭০ শতাংশ জমিতে চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক বলেন, চলতি মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ২৮৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষকদের নিবিড় পরিচর্যার ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। ফলে উপজেলায় ধানের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে।

তিনি আরও বলেন, এবার নতুন জাতের ধান ‘ব্রি ধান-১০৩ মাঠ পর্যায়ে আশানুরূপ ফলন দিয়েছে। এটি আমন মৌসুমের একটি সম্ভাবনাময় মেগা ভ্যারাইটি হিসেবে দেখা দিচ্ছে। কৃষকরা এর ফলনে সন্তুষ্ট, আগামী বছর এ জাতের আবাদ আরও বৃদ্ধি পাবে।

কৃষি কর্মকর্তারা জানান, এবারের রোপা আমনের ফলন এত বেশি যে, অনেক কৃষক বোরো মৌসুমের মতো ফলন পাচ্ছেন। যেহেতু রোপা আমন ধানে সাধারণত সেচের প্রয়োজন কম, তাই উৎপাদন ব্যয়ও কমে গেছে—ফলে লাভ বেড়েছে বহুগুণ।

গত বছর বন্যার কারণে ২০ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হলেও এ বছর তা ছাড়িয়ে গেছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও পরামর্শে কৃষকরা পেয়েছেন কাঙ্ক্ষিত ফসল। সব মিলিয়ে ফটিকছড়ির মাঠে এখন সোনালি ফসলের সমারোহ হাসছে ধান, হাসছে কৃষকের ঘর।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর