শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:০৭ পিএম, ২০২৫-০৯-২৪
রাউজানের চিকদাইরে নানা কর্মসূচির মধ্যদিয়ে দুইদিন ব্যাপী জশনে ঈদে মিলাদুন্নবী (দ:) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) চন্দ্র বার্ষিকী ফাতেহা উদযাপিত হয়েছে।
মঙ্গলবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২, করম আলী হাজীর বাড়ি ও এলাকাবাসীর আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে বোখারী শরীফ, রক্তের গ্রুপ নির্ণয়, ইসলামি সাংস্কৃতিক হাম-নাত, মাইজভাণ্ডারী কালাম প্রতিযোগিতা ও রাতে মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাউসুল আজম মাইজভাণ্ডারী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করনে রাউজান উপজেলার সমন্বয়কারী আক্কাস উদ্দিন মানিক। উদ্বোধক ছিলেন বাবা ভান্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা নুরুল হুদা মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন বায়েজিদ কুলগাঁও আহসানুল উলূম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইদ্রিস আনসারী।
মোহাম্মদ মিনহাজ ও কোরবান আলী মিনকুর যৌথ সঞ্চালনায় আলোচক ছিলেন কুমিল্লা বুড়িচং ঘিলাতলা দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী।
অতিথি ছিলেন মাওলানা ফরিদুল আলম, মাওলানা তরিকুল ইসলাম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা “ক”জোনের সমন্বয়ক মোহাম্মদ সাকিদুজ্জামান শফি, আনিসউল খাঁন বাবর, নুরুল হক, ইলিয়াস মাষ্টার, তৌফিকুল ইসলাম মাসুম।
উপস্থিত ছিলেন ছালে জঙ্গীর, জাহাঙ্গীর আলম, মঈনু উদ্দিন মানিক, আলমগীর হোসেন খালেক, রুবেল, মোহাম্মদ রাহাত, আকিব, জোবাইদ ইসলাম (রিপন),মোহরম আলী, রিপন, রিফাত, ফাহিম, জোবাইদ, আজাদ, মুন্না, আরফান, রমজান, মোফাচ্ছেলসহ অনেকে। জিকির ছেমা পরিবেশন করেন মিনহাজ,শাহেদ, ও মারুফ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।পরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited