শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ১২:২৯ পিএম, ২০২৫-১২-০৬
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল এলাকার সামনে ৫ ডিসেম্বর (শুক্রবার) ভোরে হাইচ গাড়ি ও মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাইচচালক মো. কাউসার নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়ার বাসিন্দা কাউসার বিদেশগামী যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই মিনি ট্রাক হাইচকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কাউসারসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কাউসার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যান চলাচল স্বাভাবিক করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited