শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৩৫ পিএম, ২০২৫-১১-০৯
নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচলাইশ পিলখানা এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), ফেনীর পশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর গ্রামের প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনই পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, সকালে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে হঠাৎ বিক্ষোভ মিছিল শুরু করে। তারা সরকারের পদত্যাগ দাবি ও দলীয় স্লোগান দিতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited