শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৫৫ পিএম, ২০২০-০৮-২৭
চট্টগ্রাম বন্দরে মজুদকৃত বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। লেবাননের রাজধানী বৈরুতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের প্রেক্ষিতে এ সুপারিশ করে কমিটি।
এছাড়া এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে কমিটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, ‘বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে অনেক লোক মারা যায়। চট্টগ্রাম বন্দরে বা এর আশপাশ এলাকায় এমন কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করা হয়।’
বৈঠকে সভাপতি বলেন, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে জাতি অনেক উপকৃত হবে এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে।
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে প্রকল্পসমূহ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকের শুরুতে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তমের মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈঠকে সভাপতি ছাড়াও কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর বৈঠকে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited